আমাদের সমাজের যে সমস্ত প্রতিবন্ধী ভাই-বোনেরা রয়েছে। তারা কাজের ক্ষেত্রে নানান সমস্যার মধ্যে পড়তে হয় নিত্য দিন। তাদের যেন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পরতে না হয় বিগত কয়েক বছর ধরে সারা দেশ জুড়ে আন্দোলন করেই চলেছে প্রতিবন্ধী সংগঠন। প্রতিবন্ধীদের দাবি মেনে ২০১৬ সালে ১৬ই ডিসেম্বর লোকসভায় প্রতিবন্ধীদের R.P.D ACT-2016 আইন পাশ হয়েছে। সেই প্রতিবন্ধী আইনি সম্বন্ধে প্রতিবন্ধীদের অবগতি করতে শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের চান্দলে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী উত্তর দিনাজপুর জেলা কমেটির উদ্যোগে প্রতিবন্ধী আইনি আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী যুগ্ম সম্পাদক অনির্বান মূখার্জী, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী উত্তর দিনাজপুর জেলা কমেটির সভাপতি রাম সাহা, সম্পাদক উত্তম গুহ, প্রধান অতিথি হিসাবে রাজ্য কমেটির সদস্য জ্যোতি বসু, বিশেষ অতিথি হিসাবে দেবেব্রত সরকার সহ প্রমূখ।
পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী যুগ্ম সম্পাদক অনির্বান মূখার্জী জানান, ২০১৬ সালে ১৬ই ডিসেম্বর লোকসভায় প্রতিবন্ধীদের
R.P.D ACT-2016 আইন পাশ হয়েছে। সেই প্রতিবন্ধী আইনি সমন্ধ্যে প্রতিবন্ধীদের অবগতি করতে এবং এই রাজ্যে আইন চালু করতে রাজ্য জুড়ে আন্দোলন মুখর করতে এই আলোচনা শিবিরের আয়োজন করা হয়। যাতে প্রতিবন্ধী ভাই-বোনেরা এই আইন সম্পর্কে অবগতি হন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/S6nDMRNWFJo